বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০১০

ঢাকা বিভাগ

মুন্সিগঞ্জের মাওয়া রূটে চলছে বেপরোয়া চাঁদাবাজি॥ নৌমন্ত্রীর মাওয়া পরিদর্শণ
মঙ্গলবার, 07 সেপ্টেম্বর 2010 18:19
মুন্সিগঞ্জ  প্রতিনিধি :: ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার ঘরমুখো যাতায়াতে অতিরিক্ত ভাড়া আদায়, চাঁদাবাজি ও যানজটমুক্ত রাখতে মাওয়া ঘাট ইজারাদার, জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে। যানজট, মলমপার্টি ও চাঁদাবাজি ঠেকাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি র‌্যাব, আর্মড পুলিশ, আনসার ও ঘাট ইজারদারদের নতুন সংজোযন ৫০জন কমিউনিটি পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিস্তারিত পড়ুন
 
রাঙ্গুনিয়ায় বাস-টেম্পু সংঘর্ষে নিহত ৩ : আহত ৪
সোমবার, 06 সেপ্টেম্বর 2010 14:53
চট্টগ্রাম প্রতিনিধি :: জেলার রাঙ্গুনিয়ায় বাসের সাথে টেম্পুর মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মো. ছবুর (২৫) ও অজ্ঞাতনামা ব্যক্তি (৬০) ও হাসপাতালে নেয়ার পর টেম্পু চালক মো. আলমগীর প্রকাশ বাবু (৩০) নামে ৩ জন নিহত হয়েছে।
বিস্তারিত পড়ুন
 
না’গঞ্জে ব্যবসায়ীদের ২ কোটি টাকা নিয়ে এক ব্যবসায়ী উধাও
সোমবার, 06 সেপ্টেম্বর 2010 11:55

নারায়ণগঞ্জ  প্রতিনিধি :: শহরের প্রধান কাচাঁবাজার দিগু বাবু বাজারে ২ কোটি টাকা নিয়ে আকস্মিকভাবে উধাও হয়ে গেছে ইব্রাহিম মিয়া নামে এক ব্যবসায়ী। নিখোঁজ রয়েছে তার দুই অংশীদারও। মাথায় হাত পড়েছে কমপক্ষে ২৫ ক্ষুদ্র ব্যবসায়ীর। ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে এসব ব্যবসায়ীদের।

বিস্তারিত পড়ুন
 
নকলায় স্বামীর সাথে অভিমান করে স্ত্রীর আত্মহত্যা
সোমবার, 06 সেপ্টেম্বর 2010 11:45

শেরপুর প্রতিনিধি :: শেরপুরের নকলা উপজেলা চিথলিয়া গ্রামের কৃষক কিতাব আলীর স্ত্রী মমতাজ বেগম (৪০) স্বামীর সাথে অভিমান করে রান্নাঘরের ধর্ণার সাথে রশিতে গলায় ফাঁস ঝুলিয়ে আত্মহত্যা করেছে।

বিস্তারিত পড়ুন
 
মুন্সিগঞ্জে বিক্রমপুর ক্লিনিকের ব্যবসায়ী পার্টনার নিহত : সংঘর্ষ-ভাংচুর, আহত ৫
সোমবার, 06 সেপ্টেম্বর 2010 11:09

মুন্সিগঞ্জ প্রতিনিধি :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিক্রমপুর ক্লিনিকের মালিকের ভাগ্নের সঙ্গে কর্মচারীর মধ্যে হাতাহাতির ঘটনায় মুন্সিগঞ্জ শহরের অদুরে সিপাহীপাড়া এলাকায় বিক্রমপুর ক্লিনিকের কর্মচারী আ’লীগ নেতা আহসান মিয়া (৪৪) নিহত হয়েছেন।

বিস্তারিত পড়ুন
 
গাজীপুরের মাওনা চৌরাস্তায় সড়ক অতিক্রম করতে গিয়ে মহিলার মৃত্যু
সোমবার, 06 সেপ্টেম্বর 2010 10:49


গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় একটি চলন্ত যাত্রীবাহী বাসের চাপায় মমতাজ বেগম(৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। ৬ সেপ্টেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনাটি ঘটে। তার বাড়ি শ্রীপুরের ভাংনাহাটী গ্রামে বলে জানিয়েছে মাওনা হাইওয়ে পুলিশ। মৃতের স্বজনদের আবেদনের ভিত্তিতে লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবারের লোকদের কাছে দাফনের জন্য দেওয়া হয়েছে।

 

 

 
যমুনা নদীতে ফেলে দেয়া ছাত্রদল নেতা মাসুদের এখনো খোঁজ মিলেনি
সোমবার, 06 সেপ্টেম্বর 2010 10:15

জামালপুর প্রতিনিধি :: সরিষাবাড়িতে নির্যাতনের পর যমুনা নদীতে ফেলে দেয়া ছাত্রদল নেতা মাসুদের আজ সোমবার পর্যন্ত কোন খোঁজ পাওয়া যায়নি। মাসুদের খোঁজে আত্বীয়-স্বজন, পুলিশ এবং এলাকাবাসী কান্দারপাড়া ও তার আশ-পাশ এলাকার যমুনা নদীতে জাল ফেলে এখনো তল্লাসী চালাচ্ছে।

বিস্তারিত পড়ুন
 
সাভারে ঈদকে সামনে রেখে হকার্সলীগের ব্যাপক চাঁদাবাজী
রবিবার, 05 সেপ্টেম্বর 2010 16:06

সাভার প্রতিনিধি :: ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় দু’ পাশে ফুটপাতের ছিন্নমূল হর্কাসদের কাছ থেকে স্থানীয় হকার্সলীগ নেতারা চাঁদা আদায় করছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদার টাকা না দেয়ায় গতকাল রোববার সন্ধ্যায় পুলিশ দিয়ে তাদেরকে ফুটপাত থেকে লাঠিপেটা করে উচ্ছেদ করা হয়েছে। এসময় কয়েকজন ছিন্নমূল হর্কাস প্রতিবাদ করলে তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করা হলেও রাতে তাদের ছেড়ে দেয়া হয়।

বিস্তারিত পড়ুন
 
মুন্সিগঞ্জে ডাকাতের গুলিতে কুয়েত প্রবাসী যুবক নিহত॥ আহত-৪
রবিবার, 05 সেপ্টেম্বর 2010 13:58

মুন্সিগঞ্জ প্রতিনিধি :: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার গোয়ালখালি গ্রামে ডাকাতের গুলিতে কুয়েত প্রবাসী তানজীল আহমেদ টুটুল (২৫) নিহত হয়েছে। এ সময় নিহতের বাবা আল হেলাল প্রতিবেশী আব্দুল মালেক, রুহুল আমীনসহ ৪জন আহত হয়েছে।

বিস্তারিত পড়ুন
 
শ্রীপুরের আমান টেক্সটাইল কারখানায় বকেয়া বেতনের দাবীতে ভাংচুর আহত ৫
রবিবার, 05 সেপ্টেম্বর 2010 13:38

গাজীপুর প্রতিনিধি :: শ্রীপুরের বৈরাগীরচালায় আমান টেক্সটাইল কারখানায় বকেয়া বেতনের দাবীতে কারখানার উৎপাদন বন্ধ রেখে বিভিন্ন ফ্লোরের দরজা আটকিয়ে থেমে থেমে ভাংচুর চালিয়েছে শ্রমিকেরা। আজ ৫ সেপ্টেম্বর রোববার সকাল নয়টা থেকে থেকে থেমে থেমে বিকেল তিনটা পর্যন্ত কারখানার বিভিন্ন ফ্লোরের আসবাব ভাংচুর ও জানালা দিয়ে বাইরে ছুড়ে মেরেছে।

বিস্তারিত পড়ুন
 
<< শুরু < পূববর্তী ১০ পরবর্তী > শেষ >>

মোট ১৪ পাতা থেকে পাতা ১
শীর্ষ সংবাদ
  • Pause
  • Previous
  • Next
১/১০

এক নজরে বাংলাদেশ...

ঢাকা
আরো সংবাদ
রংপুর
আরো সংবাদ
সিলেট
আরো সংবাদ
রাজশাহী
আরো সংবাদ
খুলনা
আরো সংবাদ
চট্টগ্রাম
আরো সংবাদ
বরিশাল
আরো সংবাদ

সাম্প্রতিক আরো খবর

অন্যান্য সংবাদ

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 157 অতিথি অনলাইন

Desh TV News

Daily TV News


Video Advert

banglahelp