বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০১০

সর্বশেষ সংবাদ

অ্যানথ্রাক্স নিরাময়যোগ্য রোগ

আহমেদ মুনির :: অ্যানথ্রাক্স রোগের জীবাণু ‘ব্যাসিলাস অ্যানথ্রাসিস’ ব্যাকটেরিয়া বহু বছর মাটিতে সুপ্ত অবস্থায় থাকতে পারে। কয়েক দশক পরও এই ব্যাকটেরিয়া সুপ্তাবস্থা থেকে বেরিয়ে সংক্রমণ ঘটানোর ক্ষমতা রাখে। জীবাণুটি অ্যান্টার্কটিকার কঠিন পরিবেশেও বেঁচে থাকতে সক্ষম।
বিস্তারিত পড়ুন
 
ইংলন্ডের মোট জনসংখ্যার ১৪.৫ শতাংশ শিক্ষা, চাকুরী কিংবা প্রশিক্ষন থেকে বঞ্চিত

ইউকেবিডিনিউজ ডেস্ক :: ইংল্যান্ডের মোট জনসংখ্যার ১৪.৫ শতাংশ অর্থাৎ মোট ৮৭৪,০০০ জন ১৬ থেকে ২৪ বছর বয়সী যুবক-যুবতীরা শিক্ষা, চাকুরী কিংবা প্রশিক্ষন থেকে বঞ্চিত। সংক্ষেপে এদের বলা হচ্ছে এনইইটি- –নিট বা নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং। গত বছরের তুলনায় এই হার যদিও কমেছে, এটা ২০০৫ সালের তুলনায় অনেক বেশী।

বিস্তারিত পড়ুন
 
যুক্তরাজ্যে বাড়ির দাম কমেই চলেছে

খালেদ আহসান :: পরপর দুই মাস যুক্তরাজ্যে বাড়ির দাম কমেছে বলে জানিয়েছে দেশটির ন্যাশনওয়াইড বিল্ডিং সোসাইটি। আগস্টে বাড়ির দাম ০.৯% শতাংশ কমেছে যেখানে জুলাই মাসে দাম কমেছিল ০.৫% শতাংশ।  ন্যাশনওয়াইড বিল্ডিং সোসাইটি সূত্র জানায়, এই ২০০৯ এর ফেব্রুয়ারির পর এই প্রথমবারের মত টানা দুই মাস বাড়ির দামের পতন অব্যাহত থাকল।
বিস্তারিত পড়ুন
 
অস্ত্র আইনে সাংসদ শাওন অপরাধী: আইন প্রতিমন্ত্রী

ঢাকা ডেস্ক :: অস্ত্র আইনে সরকারদলীয় সাংসদ নুরুন্নবী চৌধুরী শাওন অপরাধী বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে রাজনৈতিক হয়রানি মামলা প্রত্যাহার সংক্রান্ত জাতীয় কমিটির ২১তম বৈঠক শেষে তিনি একথা বলেন।

বিস্তারিত পড়ুন
 
হাসিনাকে ঈদ কার্ড পঠিয়েছেন খালেদা

ঢাকা ডেস্ক :: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়েছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিরোধী দলীয় নেতার সহকারি একান্ত সচিব সুরুতজ্জামান রোববার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার প্রটোকল অফিসারের কাছে ঈদ কার্ডটি দিয়েছেন বলে জানান দলের দপ্তর সম্পাদক রহুল কবির রিজভী।

বিস্তারিত পড়ুন
 
দুর্নীতির অভিযোগে বিমানের ৫ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা ডেস্ক :: বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৫ কর্মকর্তা-কর্মচারির বিরুদ্ধে ১২ লাখ ৬৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বিমানবন্দর থানায় রোববার এ মামলা দায়ের করেন দুদকের সহকারি পরিচালক বেনজির আহমেদ।

বিস্তারিত পড়ুন
 
ক্রসফায়ারকে বিচারবহির্ভূত হত্যা বলা যায় না: ডিজি র‌্যাব

ঢাকা ডেস্ক :: র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক মোখলেসুর রহমান বলেছেন, মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ র‌্যাব করবে না। যখন কোনো সন্ত্রাসী র‌্যাবের উপর হামলা চালায় তখনই র‌্যাব পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে বন্দুকযুদ্ধে সন্ত্রাসীর মৃত্যু হয়। এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় না।

বিস্তারিত পড়ুন
 
অভিযুক্ত জওয়ানদের পক্ষে জেরা কাল পর্যন্ত মুলতবি

ঢাকা ডেস্ক :: বিডিআর বিদ্রোহের ঘটনায় ২৪ রাইফেলস ব্যাটালিয়নের অভিযুক্ত ৬৬৭ জওয়ানের পক্ষে বাদীকে জেরা আগামীকাল সোমবার সকাল ৯টা পর্যন্ত মুলতবি করা হয়েছে। পিলখানার দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৫-এ রোববার সকাল পৌনে ১০টায় জেরা দ্বিতীয় দিনের মত শুরু হয়।

বিস্তারিত পড়ুন
 
আরও ১৭৮টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ
ঢাকা ডেস্ক :: আরও ১৭৮টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যারের সুপারিশ করা হয়েছে। আজ দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার সংক্রান্ত কমিটির ২১তম সভায় এ সুপারিশ করা হয়।
বিস্তারিত পড়ুন
 
পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত আর্থ-সামাজিক অবস্থারই পরিচয় বহন করে ক্রিকেট: ইমরান খান

ক্রীড়া ডেস্ক :: ক্রিকেট আলাদা কোনো বিষয় নয়, এটি আর্থ-সামাজিকতারই অংশ বলে উল্লেখ করেছেন পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাম্প্রতিক পুরোদস্তুর রাজনীতিকে পরিণত হওয়া ইমরান খান। ক্রিকেটের বিভিন্ন দুর্নীতির সঙ্গে পাকিস্তানি ক্রিকেটারদের জড়িয়ে পড়ার যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে, তা পাকিস্তানের দুর্নীতিগ্রস্ত, ভঙ্গুর আর্থ-সামাজিক অবস্থারই পরিচয় বহন করে বলে তিনি মন্তব্য করেন।

বিস্তারিত পড়ুন
 
শিশুশ্রম বন্ধে নির্দেশনা দিয়ে হাইকোর্টের রায়

ঢাকা ডেস্ক :: উপকূলীয় এলাকায় মহাজনের কাছে অর্থের বিনিময়ে মৎস্যজীবী পরিবারের শিশুদের শ্রম দেওয়ার প্রথা বিলুপ্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে রংপুরের হারাগাছ এলাকায় যেসব বাড়িতে চুক্তিভিত্তিক বিড়ি তৈরি করা হয়, তা এক বছরের মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

বিস্তারিত পড়ুন
 
স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্ভাগ্য !

শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, চাঁদপুর থেকে :: দুর্ভাগ্য যেন স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুনের পিছু ছাড়তে চায় না। মন্ত্রী হবার কিছুদিন পরই তার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদত্যাগ করলেন। ক’মাস আগে পা পিছলে পড়ে কোমড় ভেঙ্গেছেন। আর রোববার সকালে চাঁদপুরে এসে বৃষ্টির পানিতে ভিজে একাকার হয়েছেন।

বিস্তারিত পড়ুন
 
আরও আর্টিকেল...
<< শুরু < পূববর্তী ১০ পরবর্তী > শেষ >>

মোট ৬২ পাতা থেকে পাতা ৫
শীর্ষ সংবাদ
  • Pause
  • Previous
  • Next
১/১০

এক নজরে বাংলাদেশ...

ঢাকা
আরো সংবাদ
রংপুর
আরো সংবাদ
সিলেট
আরো সংবাদ
রাজশাহী
আরো সংবাদ
খুলনা
আরো সংবাদ
চট্টগ্রাম
আরো সংবাদ
বরিশাল
আরো সংবাদ

সাম্প্রতিক আরো খবর

অন্যান্য সংবাদ

ভিজিটর অনলাইন

আমাদের সাথে আছে 92 অতিথি অনলাইন

Desh TV News

Daily TV News


Video Advert

banglahelp